স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হারলেও ব্যাটিংয়ে লিটন-রনির রেকর্ড ওপেনিং জুটিতে ভর করে স্বাগতিকরা ২ উইকেটে ২০২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। দু’বারের বৃষ্টি বিরতির পর চট্টগ্রামে দুই ওপেনার শুরু করেন চার-ছক্কার বৃষ্টি। পাশাপাশি ওলট-পালট করেছেন রেকর্ডবুকও।
বাংলাশের সেরা ওপেনিং জুটি উপহার দিয়েছেন তারা। ১২৪ রানের জুটি ভাঙে রনির (৪৪) বিদায়ে। তার পর লিটন ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন। কিন্তু বাজে শটে ৮৩ রানেই শেষ হয় তার ইনিংস। তার পর ইনিংসটা দুইশো ছোঁয়ার মতো অবস্থায় গেছে সাকিব-তাওহীদের ঝড়ো ব্যাটিংয়ে। শেষ দিকে তাওহীদ দ্রুত রান তোলার তাড়ায় ২৪ রানে আউট হয়েছেন। তাতে ভাঙে সাকিব-তাওহীদের ৬১ রানের জুটি। সাকিব আল হাসান অপরাজিত থাকেন ৩৮ রানে।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৭ ওভারে ২০২/২ (নাজমুল হোসেন শান্ত ২*, সাকিব ৩৮*; লিটন দাস ৮৩, রনি তালুকদার ৪৪, তাওহীদ ২৪)।
আমাদেরকাগজ/ এইচকে






















