খেলাধুলা ২৯ মার্চ, ২০২৩ ০৪:৫০

আশরাফুলের রেকর্ড ভেঙে দিলেন লিটন!

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে সাকিব বাহিনী। ব্যাট করতে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৮ বলে ফিফটি তুলে নিয়েছেন দেশসেরা ব্যাটার লিটন দাস। এতে তিনি ১৬ বছরের পুরোনো মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙে দিলেন।

আর এতেই তিনি দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন টাইগার ওপেনার। । ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল।


বিস্তারিত আসছে...

আমাদেরকাগজ/ এইচকে