হাবিব খান: আগের ম্যাচেই নিজেদের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। এবার সেটিকেও ছাড়িয়ে নিয়ে গেলেন বাংলাদেশের ব্যাটাররা। এদিন দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির দেখা পেয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার রেকর্ডগড়া সেঞ্চুরির সঙ্গে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ফিফটিতে আগের সেই রেকর্ড ভেঙে পাহাড়সম সংগ্রহ পেয়েছে তামিম ইকবালের দল। ফলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৯ রানে বিশাল সংগ্রহ পেয়েছে টাইগারবাহিনী।
সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডের শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান আইরিশ দলনেতা অ্যান্ডি বালবির্নি। টস হেরে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে খেলতে থাকেন দুই ওপেনার। কিন্তু প্রথম পাওয়ার প্লের শেষ বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। আউট হওয়ার আগে করেন ২৩ রান।
দ্বিতীয় উইকেটে খেলতে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে দুর্দান্ত খেলেন আরেক ওপেনার লিটন দাস। এ সময় শান্তকে ৯৬ বলে গড়েন ১০১ রানের জুটি। ফিফটি তুলে নেন লিটন। আপনতালেই খেলছিলেন তিনি। কিন্তু কুর্তিস ক্যাম্ফেরের বলে ফিরলেন ব্যক্তিগত ৭০ রানে ফেরেন লিটন।
চতুর্থ উইকেটে নামা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছিলেন শান্ত। ব্যক্তিগত অর্ধশতকও পূরণ করেন শান্ত। এরপর ৭৭ বলে ৭৩ রান করে সাজঘরে ফেরেন শান্ত। দুই ওভার আগে ফেরেন সাকিবও। তার ব্যাট থেকে আসে মাত্র ১৭ রান।
আমাদেরকাগজ/ এইচকে






















