খেলাধুলা ১২ মার্চ, ২০২৩ ০৫:৪১

লিটন-রনি-তৌহিদকে হারিয়ে চাপে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ- ১২ ওভারে ৬৫/৩ (লক্ষ্য ১১৮); নাজমুল শান্ত (১৬*) ও মেহেদী মিরাজ (৮)। পাওয়ার প্লেতে লিটনের ও রনি  বিদায়ে তৌহিদকে হারিয়ে চাপে টাইগাররা। শেষ পর্যন্ত তিন উইকেট হারিয়ে ৬১ রান তুলতে পেরেছে স্বাগতিক দল।  

লিটনের আউটের পর চাপটা আরও বাড়ে রনির বিদায়ে। পাওয়ার প্লেতে পর্যাপ্ত রান তুলতে পারছিলেন না কেউই। স্কোরবোর্ডেও তার প্রভাব পড়তে থাকে। বিপরীতে ইংলিশ পেসাররা শর্ট বলকে অস্ত্র বানিয়ে প্রলুব্ধ করতে থাকেন স্বাগতিকদের। তাতে কপাল পুড়েছে রনি তালুকদারের। আর্চারের শর্ট বল উঠিয়ে মারতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি।

ইংল্যান্ডকে ১১৭ রানে থামিয়েছে বাংলাদেশ 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। জিতেছিল ৬ উইকেটে। শেষ দিকে দুর্দান্ত বোলিংয়ে তাদের বেশিদূর যেতে দেয়নি স্বাগতিকরা। তবে মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরও দুর্দান্ত দেখা গেলো তাদের। ম্যাচে কেবল পাওয়ার প্লেতে ইংল্যান্ডের নিয়ন্ত্রণ ছিল। এরপর বাকি সময় দাপট দেখিয়েছে বাংলাদেশই। মেহেদী হাসান মিরাজের অসাধারণ বোলিংয়ে ইংল্যান্ডকে ১১৭ রানে থামিয়ে দিয়েছে। 

মিরাজ তার চার ওভারে ১২ রান দিয়ে চার উইকেট নেন। শেষ ওভারে তিন উইকেট যায় ইংল্যান্ডের। মোস্তাফিজুর রহমান ইনিংসের শেষ ওভারের প্রথম বলে বেন ডাকেটকে (২৮) আউট করেন। একই ওভারের পঞ্চম বলে রেহান আহমেদ রান আউট হন। বলটি ছিল ওয়াইড। শেষ বলে রান আউট হন জোফরা আর্চার।

১১৮ রান করলেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম কোনও সিরিজ জয়ের রেকর্ড গড়বে তারা।

আমাদেরকাগজ/ এইচকে