খেলাধুলা ১ মার্চ, ২০২৩ ০১:১৩

তামিম-লিটনের বিদায়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেয় সাকিব আল হাসানের বাংলাদেশ। ওশান টমাসের করা ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে বেঁচে যান তামিম ইকবাল। শুরুর নড়বড়ে অবস্থা সামলে নিতে পারেননি দেশসেরা ওপেনার। কটরেলের বলে ব্যক্তিগত ৫ রানে বাজে শটে ধরা পড়েন ব্র্যাথওয়েটের হাতে। ১১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

অপর ওপেনার লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। দারুণ বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করা এই ব্যাটসম্যান থমাসের বলে দৃষ্টিকটু শটে ক্যাচ তুলে দেন ব্র্যাথওয়েটের হাতে।

সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা। ইনিংসের শুরুতে অধিনায়ক তামিম ইকবাল উড়ন্তু সূচনা এনে দিলেও অপর ওপেনার লিটন দাস স্থায়ী হতে পারেননি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নিয়েছেন তামিমও। ফলে ইনিংসের ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, জফ্রা আর্চার, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।