খেলাধুলা ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৪৪

কোহলিকে প্রকাশ্যে ভারতীয় তরুণীর চুমু!

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলি বর্তমান সময়ে বিশ্বের সেরা ক্রিকেটারদের  অন্যতম এক তারকা ব্যাটসম্যান । গোটা পৃথিবীতেই রয়েছে তার অগণিত ভক্ত-সমর্থক। ভক্তদের কাছে সে স্বপ্নের নায়কের মতো। স্মার্ট এই তারকাকে কাছে পেতে লাখো নারী ভক্ত মুখিয়ে থাকেন।  এবার এই তারকা ব্যাটসম্যানকে প্রকাশ্যেই চুমু খেলেন এক নারী ভক্ত ।

কোহলিকে চুমুর ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির বিশ্ববিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে। ২০১৮ সালে বিরাট কোহলির একটি মূর্তি তৈরি করা হয় এই মিউজিয়ামে। এরপর তার জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখে লিওনেল মেসি, কপিল দেব ও উসাইন বোল্টের মূর্তির পরেই কোহলির মূর্তি বসানো হয়েছিল। আর এবার সেই মিউজিয়ামেই ঘটল বিস্ময়কর ঘটনাটি।

কোহলিকে প্রকাশ্যে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যে ভিডিওতে দেখা যায়, সুন্দরী এক তরুণী বিরাট কোহলির পুতুল মূর্তিতে একের পর এক চুমু দিচ্ছেন। কোনো ক্রিকেটারের জন্য যে কেউ এতটা পাগল হতে পারে তা এই ভিডিও না দেখলে হয়তো অনেকেই ধারণা করতে পারতেন না।

২০১৭ সালে দীর্ঘ দিনের প্রেমের পর বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি। এই জুটির সংসারে ভামিকা কোহলি নামে একটি মেয়ে সন্তানও রয়েছে।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত সময় পার করছেন কোহলি। সিরিজে প্রথম দুই টেস্ট ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।

আমাদেরকাগজ/ এইচকে