আমাদের কাগজ ডেস্কঃ দেশে এসে পৌঁছেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। এসময় বাংলাদেশ সফরে কালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই ভারতীয় তারকা।
এ সময় তার সাথে সেখানে উপস্থিত ছিল স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন সৌরভ।
তবে ঢাকায় আসার মূল কারণ হিসেবে জানা যায়, ঢাকা উত্তর সিটির উদ্যোগে মেয়র কাপের উদ্বোধনে এই প্রিন্স অব কলকাতা।
তাই পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মেয়র কাপের উদ্বোধন করেন তিনি।
জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে সময় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রশংসায় ভাসান সৌরভ। এসময়ে মেয়র কাপের অনুষ্ঠানে নিজের ক্রিকেট ক্যারিয়ারের নানা স্মৃতিও তুলে ধরেন তিনি।
এদেশের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে প্রিন্স অব কলকাতা বলেন, ‘বাংলাদেশের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহে আমি সত্যিই অবাক। যখনই কোনো টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশে হয়, তখনই স্টেডিয়াম ভর্তি দর্শক দেখা যায়। এটাই প্রমাণ করে এদেশের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহ কতটা।
আমাদের কাগজ/এমটি






















