স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের মিরপুরে রংপুরকে ৭০ রানে হারিয়েছে কুমিল্লা। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন মাঠে নামার আগে কুমিল্লা এবং রংপুর দুই দলই সমান ১৬ পয়েন্ট নিয়ে মাঠে নেমেছিল। যেখানে রংপুর .৫১২ নেট রান রেট নিয়ে দুইয়ে ছিল। অন্যদিকে কুমিল্লা .৪৬৬ নিয়ে ছিল তিনে।
দুইয়ে ওঠার লড়াইয়ে মিরপুরে টসে জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে ইমরুল কায়েসের দল। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারে ১০৭ রান তুলে অলআউট হয়ে যায় রংপুর। টানা ছয় ম্যাচ জয় পাওয়ার পর থামলো রংপুর।
আমাদেরকাগজ/ এইচকে






















