খেলাধুলা ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২৭

রংপুরকে ১৩৩ রানের টার্গেট দিলো চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের অধিনায়ক জিয়াউর রহমান। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দলটি ৭ উইকেট হারিয়ে তুলেছে ১৩২ রান।

ম্যাচ জিততে হলে রংপুরকে করতে হবে ১৩৩ রান। এই লক্ষ্য তাড়া করতে পারলে ১১ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে বরিশালকে পেছনে ফেলবে দলটি। সেক্ষেত্রে সেরা দুইয়ের লড়াই জমে যাবে।

আমাদেরকাগজ/ এইচকে