স্পোর্টস ডেস্ক: 'দ্য পাওয়ার, দ্য আল্টিমেট মাসল পাওয়ার'; ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচে পার্থক্য কেবল এটাই। আর তাতেই দিনশেষে হাসির জয় মিলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে।
মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। প্রথম তিন ম্যাচ হারের পর টানা আট জয় তুলে নিলো দলটি।
কুমিল্লার হয়ে শুরুটা করেছিলেন মুকিদুল ইসলাম মুগ্ধ। চলতি বিপিএলে প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট শিকার করেন তিনি। তার বোলিং তোপে পড়ে মাত্র ১২১ রানেই অলআউট হয়ে যায় সাকিবের দল।
তবে হাতের নাগালে থাকা ম্যাচটা জিততে কুমিল্লাকে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে। এবাদত-সাকিবদের আগুনে বোলিংয়ে শুরু থেকেই ছন্নছাড়া ছিল কুমিল্লার ব্যাটিং। শেষ দিকে যদিও ক্যারিবীয় ব্যাটিং দানব আন্দ্রে রাসেলের ছোটখাটো ঝড়ে ৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
আমাদেরকাগজ/এইচএম






















