খেলাধুলা ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৪:৩৭

মেসি ভক্তদের সুখবর, খেলবেন ২০২৬ বিশ্বকাপে!

স্পোর্টস ডেস্ক : ২০২২ বিশ্বকাপের আগে লিওনেল মেসি জানিয়ে দিয়েছিলেন, এটাই হবে তার শেষ বিশ্বকাপ। তবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন আর্জেন্টাইন সুপারস্টার- এমন আভাস দিয়েছেন দেশটির জাতীয় দলের কোচ। তার মতে, মেসি চাইলে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারেন। তবে তা সম্পূর্ণ নির্ভর করবে তার ইচ্ছের ওপর।

৩৫ বছর বয়সে এসে পাঁচটি বিশ্বকাপের মঞ্চে মাঠে নেমে অবশেষে কাঙ্ক্ষিত শিরোপা নিজের করে নিতে পেরেছেন এই ক্ষুদে জাদুকর। ২০২২ সালে কাতারে এসে বৈশ্বিক শিরোপার আক্ষেপ ঘুচানো মেসিকে আরেকটি বিশ্বকাপের মঞ্চে দেখানো যাবে কী?

২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা বিশ্বকাপেও দেখা যেতে পারে মেসিকে। বয়সের বাস্তবতায় বিশ্বকাপের মঞ্চে মেসির মাঠে নামা কঠিন মনে হলেও এই ফুটবলার জানিয়েছেন, ফুটবল উপভোগ করলে দেখা যেতে পারে মেসিকে।

মেসি বলেন, 'আমি এখনো বলতে পারছি না। হ্যাঁ, আমি আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। আমি আগেই বলেছি বয়সের কারণে পরের বিশ্বকাপে খেলাটা হবে খুব খুব কঠিন। আমি ফুটবল ভালোবাসি, আমি এটা যতদিন সম্ভব খেলে যেতে চাই কিন্তু নিজের শারীরিক অবস্থাও বুঝতে হবে আমাকে। আমি চাইব যেন আমি এটা উপভোগ করি। তবে কাজটা খুব কঠিন। বয়স ৩৬ হয়ে যাবে আমার, ক্যারিয়ার কোথায় যাচ্ছে সেটাও আমাকে দেখতে হবে।

আমাদেরকাগজ/ এইচকে