খেলাধুলা ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০২:৩৮

হারলে বাদ, টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নবম আসরের গ্রুপ পর্বের খেলা ইতোমধ্যেই শেষের দিকে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। 

সিলেট পর্বের খেলা শেষে বিপিএলের সাত ফ্র্যাঞ্চাইজি এখন ঢাকাতে অবস্থান করছে। যেখানে আজ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৩৩তম ম্যাচের আগে টস জিতেছেন খুলনার অধিনায়ক শাই হোপ। তিনি প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে হারলেই বাদ যাবে খুলনা টাইগার্স। ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। এবারের আসরের পয়েন্ট টেবিলে এখন দুইয়ে অবস্থান করছে সাকিব আল হাসানের দল। 

৯ ম্যাচে ৬ জয় ও ৩ পরাজয়ে ১২ পয়েন্টে পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে তারা। 

ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয় (উইকেটকিপার), এবাদত হোসেন, সালমান হোসেন, ফজলে মাহমুদ, খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।


খুলনা টাইগার্স একাদশ : তামিম ইকবাল, শাই হোপ (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, অ্যান্ড্রু বালবির্নি, মার্ক দেওয়াল, হাসান মুরাদ, পল ভ্যান মিকেরেন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ ও শফিকুল ইসলাম।

আমাদের কাগজ/এমটি