খেলাধুলা ৩১ জানুয়ারি, ২০২৩ ০৩:৪৫

ঢাকাকে ১৫৭ রানের টার্গেট দিলো সাকিবরা 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

খেলাধুলা ডেস্কঃ শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিবরা। ব্যাট হাতে প্রথমে আনামুল হক বিজয় এবং মাহমুদউল্লাহ রিয়াদ

সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। যেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বরিশালের অধিনায়ক সাকিব।

এদিনে বরিশালের ব্যাটসম্যান বলার মতো ইনিংস খেলতে পারেনি। যদিও বিজয় এবং রিয়াদ দুইজনের কেউই ফিফটিও স্পর্শ করতে পারেনি। এই দুই ব্যাটসম্যানের সঙ্গে বাকিদের সহায়তায় নির্ধারিত ২০ ওভারে ঢাকার বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছে বরিশাল। বিপিএলে প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নাসিরদের করতে হবে ১৫৭ রান।

আমাদের কাগজ/এমটি