স্পোর্টস ডেস্ক : উরুগুয়ের চার খেলোয়াড় কাতার বিশ্বকাপে রেফারির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। শুধু খেলোয়াড়রা না, উরুগুয়ের ফুটবল ফেডারেশনও এসেছে শাস্তির আওতায়। শুক্রবার, ২৭ জানুয়ারি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ কথা জানায়। উরুগুয়ের সমর্থক ও খেলোয়াড়দের অশোভন আচরণের জন্য জরিমানা বাবদ দেশটির ফুটবল ফেডারেশনকে গুণতে হবে ৫০ হাজার সুইস ফ্রাঁ।
ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়া উরুগুয়ের চার ফুটবলার হলেন- গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা, ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেজ, অধিনায়ক ডিয়েগো গডিন এবং স্ট্রাইকার এডিনসন কাভানি।
কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে ঘানার বিরুদ্ধে ২-০ গোলের জয় পেয়েছিল উরুগুয়ে। অপর ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দেয় দক্ষিণ কোরিয়া। সমান পয়েন্ট থাকলেও কোরিয়ানদের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বিদায় নিতে হয় উরুগুয়েকে। ঘানার বিপক্ষে ওই ম্যাচের শেষদিকে এবং শেষ বাঁশি বাজার পরও রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিল উরুগুয়ের খেলোয়াড়রা। ম্যাচের পর রেফারি ড্যানিয়েল সিবার্ট উরুগুইয়ান ফুটবলারদের আক্রমণের শিকার হন। অন্যদিকে, এডিনসন কাভানি মাঠের পাশে থাকা ভিডিও সহকারী রেফারি মনিটরে ঘুষি মারেন।
মুসলেরা ও হিমেনেজকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি দিতে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা। অন্যদিক, এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও দিতে হবে গডিন এবং কাভানিকে। এছাড়া, ফুটবল-সম্পর্কিত সেবামূলক কাজে অংশ নিতে হবে চার খেলোয়াড়কে।
আমাদেরকাগজ/ এইচকে






















