খেলাধুলা ২৩ জানুয়ারি, ২০২৩ ০৩:৫৮

মুশফিকের ছেলে এখন পুলিশ অফিসার!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ, স্পোর্টস ডেস্কঃ ক্রিকেটার মুশফিক। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স হয়ে খেলছেন তিনি।  

২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ মুশফিক। বিয়ের প্রায় সাড়ে তিন বছর পর ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি তাদের ঘর আলো করে আসে ফুটফুটে ফুটফুটে সন্তান মায়ান। 

তবে আজ (২৩ জানুয়ারি) ব্যস্ততার মাঝে একমাত্র পুত্র শাহরুজ রহিম মায়ানের একটি ছবি পোস্ট করে প্রশংসায় ভাসছেন এই ক্রিকেটার। মুশফিকের অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যায়, পুলিশের ড্রেস পরে হাতে ওয়াকিটকি নিয়ে দাঁড়িয়ে আছে ছোট্ট মায়ান। 

ছবিটের ক্যাপশনে বাবা মুশফিক লেখেন, সবাইকে আসসালামু আলাইকুম। শহরের নতুন পুলিশ অফিসার। 

ছবি শেইয়ারের ৪ ঘন্টার মাঝেই ছবিটিতে ভালোবাসা প্রকাশ করছেন ভক্তরা। একজন কমেন্ট করেছেন, ‘এই পুলিশকে ভবিষ্যতে জাতীয় দলে দেখতে চাই। তাহলে সে একসঙ্গে দুই কাজ করতে পারবে।’। আরেকজন লিখেছেন, “পুলিশ তো পুরোপুরি মাশাআল্লাহ”

উল্লেখ্য,  এবারের বিপিএলে চট্টগ্রাম পর্ব শেষে ছয় ম্যাচে পাঁচ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। আগামীকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাকিবের ফরচুর বরিশালের মুখোমুখি হবে মুশফিক-মাশরাফিরা। এদিকে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবসর নেওয়ার কারণে টি-টোয়েন্টি দলের চুক্তিতে জায়গা হয়নি মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই তারকা। তবে টেস্ট ও ওয়ানডে দলের চুক্তিতে রয়েছেন মুশফিক।

আমাদের কাগজ/এমটি