খেলাধুলা ২২ জানুয়ারি, ২০২৩ ০৫:১২

জাতীয় দলে খেলার স্বপ্ন আর দেখেন না আশরাফুল

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ আশরাফুল প্রায় বছর দশেক আগে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন । বয়স আর পারফরম্যান্স বিবেচনায় জাতীয় দলের আশেপাশেও নেই অভিজ্ঞ এই ব্যাটার। ফিক্সিং কাণ্ড থেকে ছাড়া পাওয়ার পর বেশ কয়েকবারই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি। তবে নিজের সেই ভাবনা থেকে সরে এসেছেন আশরাফুল। নিশ্চিত করেছেন জাতীয় দলের হয়ে আর খেলার স্বপ্ন দেখেন না তিনি।

বাংলাদেশের তারকা ক্রিকেটের হিসেবে আবির্ভূত হয়েছিলেন আশরাফুল। টাইগারদের অনেক প্রথম জয়ের নায়কও তিনি। তবে ২০১৩ সালের মে মাসের পর বাংলাদেশের হয়ে আর খেলা হয়নি অভিজ্ঞ এই ব্যাটারের। এরপর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিলেন তিনি। ফিক্সিংয়ের প্রমাণ পাওয়ায় ৫ বছর নিষিদ্ধ ছিলেন আশরাফুল। শাস্তি ভোগ করে ক্রিকেটে ফিরলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।

সবশেষ ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন । এরপর বিপিএলে ফিক্সিং কাণ্ড ঘটিয়ে শাস্তির পর বেশ কয়েকবারই বাংলাদেশ দলের হয়ে খেলার কথা জানিয়েছিলেন আশরাফুল। তবে সেই ভাবনা থেকে একার সরে এসেছেন টাইগার ক্রিকেটের প্রথম এই সুপারস্টার। নিজ মুখেই জানালেন জাতীয় দলের হয়ে আর খেলার স্বপ্ন দেখছেন না ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

বাংলাদেশের হয়ে ৬১ টেস্ট খেলা আশরাফুল ২৪ গড়ে করেছেন ২ হাজার ৭৩৭ রান। যেখানে ছয় সেঞ্চুরির সঙ্গে ৮টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। ২২.২৩ গড়ে ১৭৭ ওয়ানডে ডানহাতি এই ব্যাটারের রান ২ হাজার ৪৬৮। ২০ হাফ সেঞ্চুরির সঙ্গে রয়েছে তিনটি সেঞ্চুরি। টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলে ৪৫০ রান করেছেন।

দুই হাফ সেঞ্চুরি করা আশরাফুলের গড় ১৯.৫৬ এবং স্ট্রাইক রেট ১২৬.৪০। বাংলাদেশের হয়ে খেলা এসব অভিজ্ঞতা শেয়ার করতে চান তিনি। ২২ গজকে বিদায় বলার পর ক্রিকেটের সঙ্গেই থাকতে চান আশরাফুল। তিনি বলেন, ‘এখনও ওইভাবে চিন্তা করিনি কিন্তু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার একটা খেলার অভিজ্ঞতা আছে আমি সেই জিনিসগুলো হয়তো শেয়ার করতে চাই।’

ঘরোয়া লিগে আর দুই-একটি মৌসুম খেলেই ক্রিকেটকে বিদায় বলতে চান টেস্ট ক্রিকেটের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানের মালিক আশরাফুল। রোববার দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

আশরাফুল বলেন, ‘না। এখন আর আশা করি না। এখন আমি শুধু খেলতে চাই। আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি, কিন্তু যারা তরুণ আছে তারা যে বসে আছে ওইটা নিয়েই চিন্তায় আছি। আর হয়তো একটা-দুইটা সিজন খেলবো তারপর শেষ।’

ব্যাট-বলের ২২ গজকে বিদায় বললেও ক্রিকেটের সঙ্গেই থাকার ইচ্ছা আশরাফুলের। ভবিষ্যতে শেয়ার করতে চান নিজের অভিজ্ঞতা। আশরাফুল বলছিলেন, ‘এখনও ওইভাবে চিন্তা করিনি কিন্তু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার একটা খেলার অভিজ্ঞতা আছে আমি সেই জিনিসগুলো হয়তো শেয়ার করতে চাই।’

ফিক্সিং কাণ্ড থেকে ফিরে ২০১৭-১৮ মৌসুমে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ৫ সেঞ্চুরির সাহায্যে ১৩ ম্যাচে আশরাফুল করেন ৬৬৫ রান। এরপর থেকে আর বলার মতো তেমন কোনো মৌসুম কাটাতে পারেননি ব্যাট হাতে। 

আমাদেরকাগজ/ এইচকে