খেলাধুলা ১৮ জানুয়ারি, ২০২৩ ০৭:৫৫

পাকিস্তানের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে বালক দ্বৈতের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। দ্বিতীয় পর্বেও সেই একই পুনরাবৃত্তিই হলো। বুধবার, ১৮ জানুয়ারি বালক দ্বৈতের ফাইনালে পাকিস্তানের রোমান-তালহা জুটির কাছে ২-৬,০-৬ গেমে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশের জাওয়াদ -তুষার জুটি।

প্রথম পর্বে বালক দ্বৈতের ফাইনালে পাকিস্তানের কাছে ৬-১, ৬-১ গেমে হেরেছিল বাংলাদেশের এই জুটি। বালিকা দ্বৈতের ফাইনালে চাইনিজ তাইপের ছিয়াং - ঝং জুটি ৬-৩, ৭-৫ গেমে মায়ানমারের ছার-মিন্ট জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালিকা এককে চাইনিজ তাইপের ইয়াং রং ঝং ৬-৭, ৭-৫, ৬-২ গেমে মায়ানমারের থাই হায়াত মিন্ট কে হারিয়ে দ্বিমূকুট অর্জন করেছেন। আগামীকাল হবে বালক এককের ফাইনাল।

আমাদেরকাগজ/ এইচকে