খেলাধুলা ১৭ জানুয়ারি, ২০২৩ ০৬:১২

কুমিল্লার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে সিলেট

স্পোর্টস ডেস্ক: চলতি বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। এই মৌসুমে এখন পর্যন্ত দুই দল ভিন্ন মেরুতে রয়েছে।

টানা ৫ জয় নিয়ে তালিকার শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্স, চার ম্যাচ খেলে এক ম্যাচ জিতেছে কুমিল্লা। ঢাকা পর্বে দুই দলের প্রথম ম্যাচে কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

এবার চট্টগ্রাম পর্বের ম্যাচে টস জিতে সিলেটকে প্রথমে ব্যাট করতে পাঠান কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।

আমাদেরকাগজ/এইচএম