খেলাধুলা ২৫ ডিসেম্বর, ২০২২ ১১:২৪

বাংলাদেশের স্বপ্ন নিয়ে খেলছেন শ্রেয়াস-অশ্বিন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

কাগজ কাগজ ডেস্কঃ শেষ রক্ষা হবে তো বাংলাদেশ টাইগারদের! ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন নিয়ে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। 

দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ সকালে ৩ উইকেট তুলে নিয়ে সেই স্বপ্নের বিস্তার ঘটিয়েছেন আরও। তবে অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ার এবং রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের জয়ের স্বপ্ন নিয়ে খেলছেন। 

এই দুই ব্যাটসম্যান অষ্টম উইকেট জুটিতে তুলেছেন ৪৬ রান। যা ভারতের দ্বিতীয় ইনিংসের মধ্যে সর্বোচ্চ রানের জুটি।

এই জুটির কল্যাণে জয়ের পাল্লা ভারী হচ্ছে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১২০ রান। জিততে হলে ভারতের প্রয়োজন আর মাত্র ২৫ রান। অন্যদিকে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট।

এত সবের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্বপ্ন ভঙ্গ হবে না তো টাইগারদের? 

আমাদের কাগজ/এম টি