খেলাধুলা ১৮ ডিসেম্বর, ২০২২ ০৪:৩৪

ঢাকা টেস্টেও দলে নেই তামিম , স্কোয়াডে নাসুম

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম টেস্টের মতো এ টেস্টের দলেও নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতের কাছে ১৮৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের দেওয়া ৫১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ৩২৪ রানে গুটিয়ে যায় টাইগাররা। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

ঢাকা টেস্টের বাংলাদেশ দল: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয় ও রেজাউর রহমান রাজা।

আমাদেরকাগজ/ এইচকে