খেলাধুলা ১৩ ডিসেম্বর, ২০২২ ১১:৩৯

হাসপাতালে সাকিব!

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ চট্টগ্রামে কাল শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। এর আগে আজ হাসপাতালে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান!  

জানা যায়, দ্বিতীয় ওয়ানডেতে পাওয়া চোটে সাকিব আল হাসানকে যেতে হয়েছে হাসপাতালেও।ওই ম্যাচের পরই পরীক্ষা করানো হয়েছিল। কিন্তু বড় কোনো সমস্যা ধরা পড়েনি। সাকিব খেলেছিলেন তৃতীয় ওয়ানডেতেও। এখন পেশির সমস্যা দেখার জন্য তাকে নিয়ে হাসপাতালে গেছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী।  

প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে আপাতত কোনো সংশয় নেই বলে জানিয়েছে টিম ম্যানেজম্যান্টের একটি সূত্র। সকাল ১১ টার দিকে মাঠে আসেন সাকিব। সতীর্থদের সঙ্গে রসিকতায় অবশ্য সময় কেটেছে তার। হাতে নেননি ব্যাট-বল।

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে চোট পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন। ব্যথা না কমায় মাঠ থেকেই স্ক্যান করাতে আজ তাকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

আমাদের কাগজ/এম টি