খেলাধুলা ১২ ডিসেম্বর, ২০২২ ০৯:৩৯

হলুদ কার্ড কাল হয়ে দাঁড়াল যাদের 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিশ্বকাপের জন্য তো উন্মাদনার কমতি নেই। তবে এবারের বিশ্বকাপ নিয়ে ভক্তদের মনে বাসা বেঁধেছে ভয়, মাথাচাড়া দিয়েছে আতঙ্ক। কি হবে এবারের বিশ্বকাপে! এমন বিশ্বকাপ হয়তো কল্পনাতেও ছিল না ফুটবলপ্রেমীদের। 

একের পর এক অঘটন আর রোমাঞ্চের বিচারে কাতার বিশ্বকাপ ছাড়িয়ে গেছে বিগত অনেক আসরকেই। দেখতে দেখতে ৩২ দলের প্রতিযোগিতা পরিণত হয়েছে চার দলের দ্বৈরথে। তবে দলকে ফাইনালে তোলার অভিযানে সরাসরি অংশ নিতে পারবেন না কয়েকজন দুর্ভাগা ফুটবলার। দুটি হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষেধাজ্ঞার কবলেও পড়েছে অনেকে।

 

ফিফার আইন অনুযায়ী, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কোনো খেলোয়াড় যদি দুটি হলুদ কার্ড পায়, তিনি নিষেধাজ্ঞা পান ঠিক পরের ম্যাচটিতে। তাকে ছাড়াই এগোতে হয় বাকি টিম মেম্বারদের। অনেক সময় দেখা যায় দলের স্বার্থে কার্ড দেখেন অনেক খেলোয়াড়। 

তথ্য অনুযায়ী, কাতারে শেষ চারের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে তিন ফুটবলারকে পেতে হচ্ছে এমন সাজা। ফলে আক্ষেপে পুড়তে হচ্ছে তাদের।

খেলোয়াড়দের এই নিষেধাজ্ঞায় সবচেয়ে বেশি দুশ্চিন্তা ভর করছে আর্জেন্টিনা শিবিরে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে হলুদ কার্ড দেখে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল থেকে ছিটকে গেছেন গঞ্জালো মন্তিয়েল ও মার্কোস আকুনা। তারা আলবিসেলেস্তেদের ফুলব্যাক পজিশনের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। 

এদিকে মেসিকে ভয় পাচ্ছেন না ক্রোয়েশিয়া কোচ।কাতার বিশ্বকাপে ছন্দের চূড়ায় আছেন লিওনেল মেসি। পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। তার চোখ ধাঁধানো নৈপুণ্যে আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। 

সেখানে আলবিসেলেস্তেদের অপেক্ষায় আছে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়া। দলটির কোচ জ্লাতকো দালিচ অবশ্য অদম্য মেসিকে ভয় পাচ্ছেন না। 

আমাদের কাগজ/এম টি