স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্পেনের বিপক্ষে মরক্কো রক্ষণাত্মক ম্যাচ খেলছিল মরক্কো। জিতেছিল পেনাল্টি শ্যুটআউটে। সেই মরক্কো ধারে ভারে অনেক এগিয়ে থাকা পর্তুগালের বিপক্ষেও তেমনভাবেই এগোবে, ধারণা ছিল এমনটাই।
সব ধারণা ভুল প্রমাণ করে আজ শনিবার (১০ ডিসেম্বর) আল থুমামা স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দেখা মিলছে যেন অন্য এক মরক্কোর। মুহুর্মুহু আক্রমণে তারা পর্তুগিজ রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছে।
ফলশ্রুতিতে গোলটাও পেয়ে গেছে মরক্কানরা। ম্যাচের ৪২ মিনিটে ইয়াহইয়া আতিয়াত-আল্লাহর ক্রস থেকে দারুণ এক হেডে গোল আদায় করে নেন ইউসেফ এন নেসিরি। তার গোলে ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে গেছে অ্যাটলাস লায়নরা।
আমাদেরকাগজ/এইচএম






















