খেলাধুলা ১০ ডিসেম্বর, ২০২২ ০৮:২৫

মরক্কোর বিপক্ষেও একাদশে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর এক মাস আগেও যদি কেউ আমাকে বলতো যে নকআউটের ম্যাচে বেঞ্চে থাকবেন রোনালদো, তাকে পাগল বলতাম। তবে এখন পরিস্থিতি ভিন্ন’-কথাগুলো বলছিলেন পর্তুগালের ফুটবল বিশেষজ্ঞ পেদ্রো সেপুলবেদা। তার মতে, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও বেঞ্চে থাকবেন পর্তুগিজ তারকা ফুটবলার রোনালদো। তার জায়গায় সুইসদের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পাওয়া গঞ্জালো রামোস হ্যাটট্রিক করেছিলেন। আফ্রিকার দল মরক্কোর বিপক্ষেও শুরুর একাদশে আছেন তিনি। 

এর আগে ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেন রোনালদো। সেবার তার দল সেমিফাইনালে খেলেছিল। এবারও একই সুযোগ তার দলের সামনে। অন্যদিকে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিতি ওঠার স্বপ্ন দেখছে মরক্কো।

পর্তুগালের একাদশ: ডিয়াগো কস্তা (গোলরক্ষক), রাফায়েল গুরুইরো, রুবেন দিয়াজ, পেপে, ডিয়াগো ডালট, বেনার্ড সিলভা, উইলিয়াম কারভালহো, ওটাভিয়ো, জোয়াও ফেলিক্স, গঞ্জালো রামোস ও ব্রুনো ফার্নান্দেজ।

মরক্কোর একাদশ: ইয়াসিন বোনো, আতিয়াত আল্লাহ, রোমাইন সাইস, আল ইয়ামিক, আশরাফ হাকিমি, সেলিম আমাল্লাহ, সোফিয়ান আমরাবাত, আজেদিন ওউনাহি, সোফিয়ান বউফাল, ইউসেফ এন নাসরি, হাকিম জায়েখ।

আমাদেরকাগজ/ এইচকে