খেলাধুলা ৪ ডিসেম্বর, ২০২২ ০৮:৫৮

কাতার বিশ্বকাপ

জয়ের পর যা বললেন মেসি

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। লিওনেল মেসি করেছে একটি গোল, এছাড়াও আর্জেন্টিনার হয়ে আর একটি গোল করলেন জুলিয়ান আলভারেজ। তার গোলেই অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, এটা শক্ত এবং কঠিন একটা ম্যাচ ছিল। আমরা বৃহস্পতিবার খেলেছি এবং বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। আমরা জানতাম এটি কসরতের (ফিজিক্যাল) খেলা হতে যাচ্ছে।

মেসি বলেন, ভাগ্যবশত আমরা দ্বিতীয় গোলটি পেয়ে যাই। আমাদের একটি গোল ছিল এবং এরপর দুটি গোল হয়ে যায়। এরপর আমরা বাধার মধ্যে পড়ি। কিন্তু এটা বিশ্বকাপ এবং এখানে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়া।

আর্জেন্টিনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আমরা আরেকটি লক্ষ্য অর্জন করেছি। অস্ট্রেলিয়াকে মেসি ‘কঠিন এবং শক্ত’ প্রতিপক্ষ হিসেবেও উল্লেখ করেন।

এরপরই মেসি মনে করিয়ে দিলেন শেষ আটের ‘কঠিন’ লড়াইয়ের কথা। আর্জেন্টাইন অধিনায়কের কথা, ‘আমার মনে হচ্ছে খুব কঠিন এক ম্যাচই হতে যাচ্ছে সেটা। তারা আমাদের কাছ থেকে ম্যাচটা বের করে নিতে চাইবে। এই পর্যায়ে এসে বিশ্বকাপ আরও কঠিন উঠছে।’

আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে সেই লড়াই। 

 

আমাদের কাগজ//টিএ