খেলাধুলা ২ ডিসেম্বর, ২০২২ ১০:০৭

প্রথমার্ধে জোড়া গোলে এগিয়ে উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক: এবারের বিশ্বকাপে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি উরুগুয়ে। প্রথম দুই ম্যাচে এক হার ও এক ড্র নিয়ে শেষ ষোলর আশা তলানিতে নেমে গিয়েছিল লাতিন আমেরিকার দলটির। তবে সম্ভাবনা যে এখনও শেষ হয়নি, সেটাই যেন শেষ ম্যাচের প্রথমার্ধে জোরালোভাবে মনে করিয়ে দিল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

শুক্রবার, ২ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজদের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে মাঠে নেমেছে উরুগুয়ে। প্রথমার্ধের খেলা শেষে আফ্রিকান দলটির জালে জোড়া গোল দিয়েছে সুয়ারেজ-কাভানিরা।

আমাদেরকাগজ/ এএইচ