খেলাধুলা ২ ডিসেম্বর, ২০২২ ০৯:৫৭

প্রথমার্ধে পর্তুগালের বিপক্ষে ১-১ সমতায় কোরিয়া

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় রাউন্ড ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। তাই এই ম্যাচটি গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন নাকি রানার্সআপ হয়ে তারা উঠসে সেটিই নির্ধারণ করবে। কিন্তু দক্ষিণ কোরিয়ার জন্য এটি বাঁচা-মরার ম্যাচ।

পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচে পর্তুগালকে হারাতেই হবে কোরিয়াকে পাশাপাশি উরুগুয়ের ম্যাচের দিকেও তাদেরকে তাকিয়ে থাকতে হবে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি প্রথমার্ধের পর ১-১ সমতায় থেকে বিরতিতে গেছে তারা। পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন রিকার্ডো হোর্তা ও দঃ কোরিয়ার হয়ে গোল করেন কিম ইয়ং গন।

আমাদেরকাগজ/ এএইচ