খেলাধুলা ২ ডিসেম্বর, ২০২২ ০৯:১৯

এক নজরে দেখে নিন পর্তুগাল-দক্ষিণ কোরিয়ার একাদশ

স্পোর্টস ডেস্ক: পর্তুগালের দ্বিতীয়পর্ব নিশ্চিত হয়ে গেছে। সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে দক্ষিণ কোরিয়াকে। এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার ২ ডিসেম্বর 'এইচ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

পর্তুগাল ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে। দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ১। অন্যদিকে ঘানার ৩ আর উরুগুয়ের পয়েন্ট ১। দক্ষিণ কোরিয়া এই ম্যাচ জিতলে তাদের ৪ পয়েন্ট হবে। সেক্ষেত্রে ঘানা হারলে বা ড্র করলে সুযোগ থাকবে তাদের সামনে।

দক্ষিণ কোরিয়া একাদশ (৪-২-৩-১)
কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।

পর্তুগাল একাদশ (৪-৩-৩)
দিয়েগো কস্তা (গোলরক্ষক), দিয়েগো দালট, পেপে, আন্দ্রে সিলভা, হোয়াও কানসেলো, ম্যাথিউজ নুনেজ, রুবেন নেভেস, ভিতিনহা, হোয়াও মারিও, ক্রিশ্চিয়ানো রোনালদো, রিকার্ডো হর্তা।

আমাদেরকাগজ/ এএইচ