আমাদের কাগজ ডেস্কঃ দীর্ঘ চার বছরের অপেক্ষা! এরপরই আসে ফুটবল মহাযজ্ঞের মাহেন্দ্রক্ষণ। এজন্য প্রায় পনেরশ’ দিন অপেক্ষা করেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ভক্তরা। গত মাসের (২০ নভেম্বর) শেষ হয়েছে সেই অপেক্ষার মুহূর্ত। মরুর বুকে বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথমবারের মতো শুরু হয় ৩২ দলের এই উৎসব। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব আসরে শিরোপা উঁচিয়ে ধরার এই লড়াই।
এদিকে বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকও কম নয়। এদেশে ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশিই বলে গণ্য করা হয় । বিশেষ করে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সমর্থক দেশের সকল শ্রেণিপেশার মানুষ। বিশ্বকাপেও মেসিদের সমর্থনে গলাও ফাটাচ্ছে সবাই।
আর তাই আর্জেন্টিনা জাতীয় দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে বাংলাদেশে ছড়িয়ে থাকা মেসি-ডি মারিয়া ভক্তদের ধন্যবাদ জানানো হয়েছে। আর্জেন্টাইনদের মতো বাংলাদেশের ভক্তরাও ‘পাগলাটে’ বলে মন্তব্য করেছে তারা।
পোল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে জয় লাভ করেছিল আর্জেন্টিনা। ম্যাচটি ছিল তাদের জন্য বাঁচা মরার। যা ২-০ গোলে জিতে আর্জেন্টিনা জায়গা করে নেয় শেষ ষোলোয়। এদিন বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। টুইটি হল: ‘আমাদের দলের

সাথে থাকার জন্য ধন্যবাদ ’ এই লাইনের শেষে ‘হাই-ফাইভ’ ও একটি ভালোবাসার ইমোজি যোগ করে দেয় তারা। পরের লাইনে হাসির ইমোজি দিয়ে লিখে, ‘তারা আমাদের মতোই পাগল।’






















