খেলাধুলা ১ ডিসেম্বর, ২০২২ ১১:২২

২০০ মিলিয়ন ইউরোতে সৌদির যে ক্লাবে যোগ দিচ্ছে রোলানদো

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: অবশেষে সৌদি আরবের ক্লাব আল-নাসরে নাম লেখাতে যাচ্ছেন বর্তমানে ক্লাবহীন ক্রিস্টিয়ানো রোনালদো। স্প্যানিশ দৈনিক মার্কার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এরই মধ্যে সৌদির ক্লাবে যেতে সম্মতি জানিয়েছেন রোনালদো। 

তবে দ্য সান বলছে ভিন্ন কথা। তারা জানিয়েছে, এখনও চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবের খোঁজে আছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব শেষ হয়ে গিয়েছিল আগেই। নতুন ক্লাবে যোগ দিতে আর কোনো বাধা নেই রোনালদোর। বিশ্বকাপের পর তাকে দলে ভেড়াতে বার্ষিক প্রায় ১৭৩ মিলিয়ন ডলারের প্রস্তাব দেয় সৌদি আরবের ক্লাব আল-নাসর। 

চুক্তি স্বাক্ষর হয়ে গেলে ৩৭ বছর বয়সি রোনালদোই হবেন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার। মার্কা জানিয়েছে, আড়াই বছরের চুক্তির সমঝোতাও হয়ে গেছে এরই মধ্যে। যেখানে বার্ষিক বেতন পাবেন ১৭৩ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ১০০ কোটি টাকার কিছু বেশি। এমনটা হলে চল্লিশ বছর পর্যন্ত সেখানেই থাকার কথা রোনালদোর। এর আগে বেশ কয়েকবার সৌদির ক্লাবগুলোর তরফে প্রস্তাব দেয়া হলেও প্রত্যাখ্যান করেছিলেন রোনালদো। 

জানা গেছে, মেজর লিগ সকার থেকেও রোনালদোর প্রতি আগ্রহ দেখানো হয়েছে। আগামী ২০২৫ সাল পর্যন্ত আল নাসেরে খেলতে রাজি হলে ক্লাবটি রোনালদোকে ৪০০ মিলিয়ন ইউরো প্রদান করবে।

 

আমাদের কাগজ//টিএ