স্পোর্টস ডেস্ক: চলছে বিশ্বকাপের উন্মাদনা। ইতোমধ্যেই বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পেলের দেশ ব্রাজিল। তবে এই আনন্দ উৎসবের মাঝেই এলো দুঃসংবাদ। অসুস্থ হয়ে ব্রাজিলের হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবলের কালো মানিক খ্যাত পেলে।
পেলের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
ইএসপিএন ব্রাজিলের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, মঙ্গলবার শারীরিকভাবে অসুস্থ বোধ করলে পেলেকে তার স্ত্রী মার্সিয়া আওকি এবং একজন সহযোগী হাসপাতালে নিয়ে যান। পেলে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন। তবে হঠাৎ শরীর ফুলে যাওয়ায় হাসপাতালে ভর্তি হন পেলে। পেলে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা।
আমাদেরকাগজ/এইচএম





















