স্পোর্টস ডেস্ক: ২০ বছর পর নকআউট পর্বে যেতে সেনেগালের জয়ের বিকল্প ছিল না। টানটান উত্তেজনার ম্যাচে সেই কাজটি শেষ পর্যন্ত করতে পেরেছে আফ্রিকান দেশটি। ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের নকআউট পর্বে চলে গেছে সেনেগাল। এ গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে নেদারল্যান্ডসও।
সোমবার রাতে একই সময়ে এ গ্রুপের দুই ম্যাচে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস-কাতার ও সেনেগাল-ইকুয়েডর। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ম্যাচে নেদারল্যান্ডস ২-০ গোলে হারিয়েছে কাতারকে। গ্রুপের আরেক ম্যাচে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়েছে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগাল।
নেদারল্যান্ডস-কাতার ম্যাচের মধ্যদিয়ে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হয়েছে কাতার। বিশ্বকাপের ইতিহাসে প্রথম স্বাগতিক দল হিসেবে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হারল তারা। ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের রক্ষণে চড়াও হতে থাকে ডাচরা। চতুর্থ ও চতুর্দশ মিনিটে আসে দুটো সুযোগও। কিন্তু জালে বল জড়াতে পারেনি ডাচরা।
আমাদেরকাগজ/এইচএম






















