খেলাধুলা ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৩৬

বিসিবির সাথে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করলো নাজমুল আবেদীন

ডেস্ক রিপোর্ট।। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি থেকে পদত্যাগ করেছেন গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বিসিবির এই কোচ।

বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতির পেছনের মানুষগুলোর মধ্যে অন্যতম নাজমুল আবেদীন ফাহিম। বিকেএসপিতে দীর্ঘ ১৭ বছর কাজ করেছেন তিনি। বয়সভিত্তিক দলগুলোর কোচ হয়ে তরুণ মেধা অন্বেষণের কাজও করেছেন।

একসময় ঘরোয়া লিগে খেললেও নিজের খ্যাতি ছড়িয়েছেন কোচ হিসেবে। কিন্তু বিসিবির সাথে যুক্ত থাকায় কখনোই ক্লাবের কোচ হননি তিনি। সাকিব, তামিম, মুশফিক, সৌম্যদের গড়ে ওঠার পেছনে তার অবদান অনেক। নারীদের ক্রিকেটেও রেখেছেন ভূমিকা। তার অধীনেই প্রথম এশিয়া কাপ জেতে নারী ক্রিকেট দল।