খেলাধুলা ২৭ নভেম্বর, ২০২২ ১১:৩৪

কাতার বিশ্বকাপ

গ্রুপ পর্বেই মাঠে নামছে নেইমার!

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোটর্স ডেস্ক: দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করলেও স্বস্তিতে ছিলো না ব্রাজিল শিবির। দলের সবচেয়ে বড় তারকা নেইমার আর দানিলোকে নিয়ে চিন্তিত সেলেসাওরা। শনিবার (২৬ নভেম্বর) ব্রাজিল দলের ডাক্তার জানিয়েছিলো পুরো গ্রুপ পর্বে পাওয়া যাবে না নেইমারকে।

এর ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে থাকছেন না নেইমার। অর্থাৎ ব্রাজিল নকআউটে গেলেই শুধু মাঠে নামতে পারবেন তিনি।

তবে নেইমারের ইনজুরির ৪৮ ঘন্টা পর আশার কথা শুনিয়েছেন ব্রাজিল দলের ডাক্তার রোদ্রিগো, ব্রাজিলের সংবাদমধ্যম গ্লোব জানিয়েছে ক্যামেরুনের বিপক্ষে খেলবে নেইমার। প্রথম ২৪ ঘন্টা ইনজুরি খারাপ মনে হলেও ৪৮ ঘন্টা পর নেইমারের রিকোভারি অবস্থা খুবই ভালো।

সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

 

আমাদের কাগজ//টিএ