স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে হেরে গিয়েছে দুই দলই। ইকুয়েডরের কাছে হেরে ৯২ বছরের ইতিহাস বদলে দিয়েছে কাতার। অন্যদিকে সাদিও মানেহীন সেনেগাল খুব ভালো খেলেও প্রথম ম্যাচে হেরেছে নেদারল্যান্ডসের কাছে। হেরে যাওয়া দুটি দল আজ নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে অবতীর্ণ।
শুক্রবার, ২৫ নভেম্বর যে দল হারবে তাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। দোহার আল থুমামা স্টেডিয়ামে এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে কাতার আর সেনেগাল।
কাতার একাদশ (৫-৩-২)
বারশাম (গোলরক্ষক), মিগুয়েল, মোহাম্মদ, খাওখি, হাসান, আহমেদ, আল হাইদুস, বৌদিয়াফ, মাদিবো, আলি, আফিফ।
সেনেগাল একাদশ (৪-২-৩-১)
মেন্দি (গোলরক্ষক), সাবালি, কোলিবালি, জ্যাকবস, দিয়ালো, মেন্দি, গুইয়ে, দিয়াত্তা, ডাইডহিউ, সার, দিয়া।
আমাদেরকাগজ/ এএইচ






















