খেলাধুলা ২২ নভেম্বর, ২০২২ ০৯:৫২

কাতার বিশ্বকাপ

যে কারণে স্টেডিয়াম পরিষ্কার করলো জাপানি সমর্থকরা

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপে উত্তেজনাপূর্ণ কোন ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারির আসনগুলোতে সাধারণত উচ্ছিষ্ট খাবার, গ্লাস, কাপ, বোতল, প্লাস্টিক ও কাগজের ঠোঙ্গা বা প্যাকেট ইত্যাদি আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। গতকাল রোববার (২০ নভেম্বর) রাতেও কাতারে মাঠের একই অবস্থা ছিল কাতার ও ইকুয়েডর ম্যাচের পর। 

ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, খেলা শেষে তারা চলে যননি , বরং তারা গ্যালারি পরিষ্কার করতে ব্যস্ত হয়ে যান। স্টেডিয়ামের ভেতরে দর্শকদের সারিতে ও আসনে যেসব আবর্জনা ছিল সেগুলো তারা নিজেরাই পরিষ্কার করতে শুরু করে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জনপ্রিয় বাহরাইনি ইউটিউবার ওমর আল-ফারুক। এতে দেখা যায়, ভিড় কমে যাওয়ার পরে বড় বড় ব্যাগ নিয়ে গ্যালারির ময়লা পরিষ্কার করছেন জাপানিরা।এসময় ওমর ফারুক তাদের জিজ্ঞেস করেন, আপনারা কেন এমন করছেন? জবাবে একজন হাসিমুখে বলেন, আমরা জাপানি। আমরা আবর্জনা ফেলে যাই না এবং আমরা জায়গাটিকে সম্মান করি। ভিডিওতে কয়েকজনকে স্টেডিয়ামে পড়ে থাকা পতাকাও সংগ্রহ করতে দেখা যায়। তাদের মতে, ‘এটি হলো সম্মান’।

এসময় তাদের হাতে ছিল ময়লা কুড়িয়ে নেওয়ার বড় বড় ব্যাগ। খেলা শেষ হওয়ার পর তারা ঘুরে ঘুরে ময়লা আবর্জনা এসব ব্যাগে ভরে স্টেডিয়াম পরিষ্কার করতে থাকেন। তাদের কথা হলো- "ভেতরে ঢুকে আমরা স্টেডিয়ামটিকে যে অবস্থায় পেয়েছি, এটিকে আমরা সেরকমই রেখে যেতে চাই।"

জাপানিদের স্টেডিয়াম বা অনুষ্ঠানের ভেন্যু পরিষ্কার করে আলোচনায় আসার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও রাশিয়া বিশ্বকাপে তাদের এমন প্রশংসিত আচরণ দেখা গেছে।

 

আমাদের কগজ//টিএ