খেলাধুলা ১৮ নভেম্বর, ২০২২ ০২:৪৯

মেসি,ফেরার পথে বাবার ট্রফিটা নিয়ে এসো: ম্যারাডোনা কন্যা

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ ফুটবল বিশ্বকাপের আর মাত্র ২ দিন বাকি। যেখানে এবারের আসরের ফেভারিটের তকমা নিয়েই যোগ দিচ্ছে দুইবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।গত বুধবার বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় জয় পেয়ে গতকাল কাতারে পা রেখেছে লিওনাল মেসিরা।

বর্তমানে দারুণ ছন্দে মাতছেন ফুটবল প্রেমিদের দল আর্জেন্টিনা। এ দলের নয়নমণি মেসির শেষ বিশ্বকাপ এটি। তাই দলের প্রতিটি খেলোয়াড় তাদের সেরাটা দিয়ে এবারের  ট্রফি তুলে দিতে চায় মেসির হাতে। 

অন্যদিকে লিওনাল মেসিকে বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার কন্যা দালমা। সম্প্রতি এক ভিডিওতে ম্যারাডোনা কন্যা দালমা বলেন, মনে রেখো, আমার বাবা কিন্তু তোমাদের সঙ্গেই রয়েছেন। ধরে নিতে পার, তিনিই এই দলের দ্বাদশ ব্যক্তি। এ বারের বিশ্বকাপে বাবার না থাকা প্রত্যেক মুহূর্ত উপলব্ধি করছি। তাই মেসির কাছে আমার একান্ত অনুরোধ, এবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতেই হবে। তা হলেই বাবা সবচেয়ে বেশি আনন্দ পাবেন। মনে রেখো, উনি কিন্তু তোমাদের দেখছেন।

আগামী ২২ নভেম্বর কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপের বাকি দুই দল মেক্সিকো এবং পোল্যান্ড।

এই ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পিছনে আর্জেন্টাইন তারকা দিয়াগো ম্যারাডোনার অবদান অনস্বীকার্য। দলকে জিতিয়েছেন সর্বোচ্চ পুরস্কার বিশ্বকাপ ট্রফি। মাঠের খেলা শেষ করলেও দর্শক হিসেবে নিয়মিত মাঠে যেতেন ম্যারাডোনা। বেশিরভাগ সময়ে সঙ্গে থাকতেন কন্যা দালমা। বাবার ধারাবর্ণনায় দালমা উপভোগ করতেন ফুটবলের শুদ্ধ স্বাদ।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে, এবার কাতার বিশ্বকাপে দালমার সঙ্গে নেই বাবা ম্যারাডোনা। তাই বাবাকে এভাবেই ঘরে ফেরানোর আকুতি জানিয়েছেন দালমা। অন্যদিকে শেষ বিশ্বকাপে মেসিও চাইবেন শিরোপা নিয়ে ঘরে ফিরতে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এ ছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

 

আমাদের কাগজ/এম টি