স্পোর্টস ডেস্ক: বছরের শুরুটা ভালো না হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে দারুণ খেলেছেন মোস্তাফিজুর রহমান। আসরে সবমিলিয়ে তিন উইকেট নিলেও ইকোনমি রেটে ছিলেন এগিয়ে।
এবার পেলেন আরেকটা সুখবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরেও দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দিল্লি ক্যাপিটালসের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
এবার ফ্রাঞ্চাইজিটি ছেড়ে দিয়েছে ভারতীয় ব্যাটার শার্দুল ঠাকুর, নিউজিল্যান্ডের অলরাউন্ডার টিম সেইফার্টকে। দলে রাখা হয়নি অশ্বিন হেবার, শ্রীকার ভারত ও মানদিপ সিংকে। রেখে দেওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন রিশভ পন্থ, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, কমলেশ নাগরকুটি, মিচেল মার্শ, সরফরাজ খান, ভিকি অস্তওয়াল, ইয়াশ ধুল, অ্যানরিক নরকিয়া, চেতন সাকারিয়া, কুলদিপ যাদব, লুঙ্গি এনগিদি, মোস্তাফিজুর রহমান, খলিল আহমেদ, ললিত যাদব, প্রবীণ দুবে ও রিপল প্যাটেল।
আইপিএলের এবারের আসর শুরু হবে আগামী বছরের ২৩ মার্চ। যা চলবে ২৮ মে পর্যন্ত।
আমাদেরকাগজ/এইচএম






















