স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে শ্রীলঙ্কার দেয়া ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের জয়ে সুপার টুয়েলভ থেকে বিদায় নিতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।
শনিবার সেমিফাইনালে উঠার লড়াইয়ে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে বল করতে নামে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে লঙ্কানরা।
শ্রীলঙ্কা বিনা উইকেট ৩৯ রান তোলার পর প্রথম উইকেট হারায় তারা। ১৪ বলে ১৮ রান করে আউট হন ওপেনার কুশল মেন্ডিস। এরপর ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু ধনঞ্জয়ার সঙ্গে তার জুটি থামে দলীয় ৭২ রানে। ১১ বলের মোকাবিলায় ধনঞ্জয়া করেন মাত্র ৯ রান।
অন্যপ্রান্তে কেউ সেভাবে দাঁড়াতে না পারলেও নিশাঙ্কা তুলে নেন দারুণ এক ফিফটি। এর মাঝেই বিদায় নেন চারিথ আসালাঙ্কা (৮)। দলকে ১১৮ রানে রেখে চতুর্থ ব্যাটার হিসেবে ড্রেসিংরুমে ফেরেন নিশাঙ্কা। তার ব্যাট থেকে আসে ৪৫ বলে ২ চার ও ৫ ছক্কায় ৬৭ রানের ঝলমলে এক ইনিংস। এরপর বলার মতো রান আসে কেবল ভানুকা রাজাপক্ষের (২২) ব্যাট থেকে। অধিনায়ক শানাকা করেন মাত্র ৩ রান। এছাড়া শেষদিকে ৯ বলে ৯ রান করে রানআউট হয়ে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বল হাতে ৩ উইকেট নেন ইংল্যান্ডের মার্ক উড। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস, ক্রিস ওকস, স্যাম কারান এবং আদিল রশিদ।
জবাবে ব্যাট নেমে দারুণ শুরু পায় ইংলিশরা। দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস মিলেই তুলে ফেলেন ৭৫ রান। অধিনায়ক বাটলার ২৩ বলে ২৮ রান করে লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হয়। পর অবশ্য দ্রুত আরও ২ উইকেট হারায় ইংল্যান্ড। হেলস ৩০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে হাসারাঙ্গার দ্বিতীয় শিকারে পরিণত হন।
আমাদেরকাগজ/এইচএম






















