খেলাধুলা ৪ নভেম্বর, ২০২২ ১২:৪৮

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের জন্য দুঃসংবাদ

স্পোর্ট ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে ৮ দলের। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। তবে শেষ চারে জায়গা পেতে হলে ভাগ্যের পাশাপাশি সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও জিততে হবে বাংলাদেশ টাইগারদের।


এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দলের সেরা ব্যাটসম্যান লিটন দাসকে ঘিরে দুঃসংবাদ ভেসে বেড়াচ্ছে।কারন বাংলদেশেরও বড় ধরনের আশা আছে লিটনকে ঘিরে। 
তবে  ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠে দ্রুত রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লিটন। গুরুতর কিছু না হলেও দলের সঙ্গে অনুশীলন করেননি এই ব্যাটসম্যা চিকিৎসকের পরামর্শে সতর্কতায় জন্য রয়েছেন বিশ্রামে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ৬ নভেম্বর। তার আগের দিন পরীক্ষা-নিরীক্ষা শেষে লিটনের পাকিস্তান ম্যাচে খেলা না খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই ব্যাটসম্যান দ্রুত ফিট হবেন বলেই বিশ্বাস বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর।

তিনি গণমাধ্যমে বলেন, ভারতের বিপক্ষে ম্যাচে দৌড়ানোর সময় লিটন স্লিপ করেছে দুইবার। সে সময়েই ওর হ্যামস্ট্রিংয়ে টানটা লাগে।

এটা বড় কোনো ইনজুরি নয়। ও হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করছে। যদিও হাঁটাচলায় সমস্যা হচ্ছে না।

আপাতত আজ বিশ্রামে আছে। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না, তারপরও কাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে। 

আমাদের কাগজ/ ইআ