স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির ব্যাটে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। জবাবে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনার লিটন ঝড় শুরু করেছেন।
বাংলাদেশ ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৬০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা লিটন ২৪ বলে ৫৬ রান করে খেলছেন। তার সঙ্গী নাজমুল শান্ত করেছেন ১২ বলে ৪ রান।
এর আগে,বাংলাদেশকে ১৮৫ রানের বিশাল এক টার্গেট দিলো ভারত। লোকেশ রাহুল আর বিরাট কোহলির জোড়া ফিফটিতে ভর করে বড় সংগ্রহই পেয়ে গেলো ভারত। ৬ উইকেটে তুললো ১৮৪ রান। অ্যাডিলেড ওভালে আজ টসভাগ্য সহায় ছিল বাংলাদেশের। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
আমাদের কাগজ//টিএ






















