খেলাধুলা ১ নভেম্বর, ২০২২ ০৮:৫৯

মাশরাফি যে কারণে ক্ষোভ ঝাড়লেন

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার এবং সংসদ সদস্য ৫০০ কোটিও অধিক টাকার মালিক এমন একটি সংবাদ প্রকাশ পেয়েছিলো একটি গণমাধ্যমে।  তার মোট সম্পত্তি ৫১০ কোটি টাকা। এ প্রতিবেদনের উপর ভিত্তি করে আমাদের দেশের গণমাধ্যমেও প্রকাশ পাওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সামালোচনা শুরু হয় এ নড়াইল এক্সপ্রেসকে নিয়ে।

এ সংবাদের সমালোচনা করে মাশরাফি নিজের ফেসবুক ভেরিফায়েড লিখেন, দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা নাহয় করলেন না, অন্তত নিজেদের এতটা স্বস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেওয়া উচিত…!

মাশরাফি লিখেছেন,  ভিনদেশী কোনো হাবিজাবি স্বস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে নিয়ে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে !

উল্লেখ্য, ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকট্র্যাকারে মাসরাফি ছাড়াও আরো ৯ জন ক্রিকেটারের মোট সম্পদের পরিমান উল্লেখ করা হয়েছে। তাদের তথ্যমতে,  ৪০৭ কোটি টাকা নিয়ে দেশের দ্বিতীয় শীর্ষ ধনী ক্রিকেটার  সাকিব আল হাসান। 

 

আমাদের কাগজ//টিএ