স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভপর্বে বৃহস্পতিবার(২৭ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ।
সিডনি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে ৯ রানে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে হোঁচটে।
দুই দলের একাদশ
বাংলাদেশ দল
সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা
টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, এনরিখ নরটজে ও তাবরেজ শামসি।
আমাদের কাগজ//টিএ






















