স্পোর্টস ডেস্ক: হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা। এমন এক সমীকরণের ম্যাচে মঙ্গলবার পার্থে শ্রীলঙ্কাকে হারাতে ১৫৮ রানের লক্ষ্যমাত্রা পেয়েছে অস্ট্রেলিয়া।
পার্থে টস জিতে আগে বল হাতে নিয়ে মঙ্গলবার ৬ উইকেট তুলে নিয়ে নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কাকে ১৫৭ রানে আটকে দিয়েছে অস্ট্রেলিয়া। দলটির হয়ে ২৬ রানে ১ উইকেট নিয়েছেন জস হ্যাজেলেউড। প্যাট কামিন্স নেন ৩৬ রানে ১ উইকেট। অ্যাস্টন আগার ২৫ রানে নেন ১ উইকেট। এদিকে গ্লেন ম্যাক্সওয়েল ৫ রানে নেন ১ উইকেট।
শ্রীলঙ্কার হয়ে পাথুম নিসানকা ৪৫ বলে ২ চারে সর্বোচ্চ ৪০ রান করেন। এদিকে ২৫ বলে চারিথ চারিথ আশালঙ্কা করেন ৩ চার ও ২ ছয়ে অপরাজিত ৩৮ রান।
আমাদেরকাগজ/এইচএম





















