খেলাধুলা ২৫ অক্টোবর, ২০২২ ০৬:০১

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

দুই দলই তাদের একাদশে এনেছে একটি করে পরিবর্তন। অস্ট্রেলিয়া দলে নেই করোনা আক্রান্ত অ্যাডাম জাম্পা। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন আগার। শ্রীলঙ্কা দলে ফিরেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া রীতিমতো উড়ে গেছে নিউ জিল্যান্ডের কাছে। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৯ উইকেটের ব্যবধানে। শ্রীলঙ্কা ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। অস্ট্রেলিয়া আছে তলানিতে।

অস্ট্রেলিয়ার একাদশ:

ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়েনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্টন অ্যাগার ও জশ হ্যাজেলউড।

শ্রীলঙ্কার একাদশ:

পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।


আমাদেরকাগজ/এইচএম