খেলাধুলা ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০১:১৯

১৮ ওভারে খেলা, শুরুতেই উইকেট পেলো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।। 

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ব নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হচ্ছে। বিলম্বে খেলা শুরু হওয়ায় ম্যাচ হবে কার্টল ওভারে। ২০ ওভারের পরিবর্তে খেলা হবে ১৮ ওভারে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ১.১ বলে ১ উইকেট হারিয়ে ৭ রান করেছে।

এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে তারা সবশেষ জয় পায় প্রায় তিন মাস আগে।

তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে, আর জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র‌্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।