স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে এবারের বিশ্বকাপে শুভ সূচনাই করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং দৈন্যতায় ২০ ওভারে ১৪৪ রান তুলে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৫ রানে অলআউট হয়েছে নেদারল্যান্ডস। সকিন আহমেদের দুর্ধর্ষ বোলিংয়ে তুলে নেয় ৮ উইকেট।
১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর নেদারল্যান্ডসকে শুরুতেই বড় ধরনের ধাক্কা দিয়েছিলেন তাসকিন আহমেদ। প্রথম দুই বলেই তুলে নেন জোড়া উইকেট। এরকিছুক্ষণ পর টানা দুটি রানআউটে আরও ব্যাকফুটে চলে যায় ডাচরা। ব্যাটিংয়ের সেই যে কোমর ভেঙেছিল, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।
নেদারল্যান্ডসের হয়ে কলিন অ্যাকারম্যান দলীয় সর্বোচ্চ ৪৮ বলে ৬২ রান করেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন। আহমেদ। ২ উইকেট নেন হাসান মাহমুদ। ১টি করে উইকেট নেন সাকিব আল হাসান এবং সৌম্য সরকার। মোস্তাফিজ উইকেট শূন্য থাকলেও ৪ ওভারে ২০ রান দিয়ে দলের জয়ে অবদান রাখেন।
আমাদের কাগজ//টিএ






















