খেলাধুলা ১৭ অক্টোবর, ২০২২ ০৩:৩২

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

স্পোর্টস ডেস্ক: টি-টোয়োন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে  অস্ট্রিলিয়ার ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দল নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে এই দুটি ম্যাচে সেই ভাবনা থেকে বেরিয়ে আসার কথা দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের একাদশ ভাবনায় থাকবে টিম ম্যানেজমেন্টের। 

বেশ কিছু পরীক্ষার পর শেষ মুহূর্তে বিশ্বকাপ দলেও পরিবর্তন এনেছে বাংলাদেশ। স্ট্যান্ডবাই থেকে মূল দলে ঢুকেছেন ওপেনার সৌম্য সরকার ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। সৌম্য যে বিশ্বকাপের একাদশ ভাবনায় ভালোভাবেই আছেন সেটা দলের অনুশীলনে বোঝা গেছে। তাঁকে নিয়ে গতকাল ঐচ্ছিক অনুশীলনে সময় কাটিয়েছেন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।

আফগানিস্তানের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

 

আমাদের কাগজ//টিএ