স্পোর্টস ডেস্ক: ১৩ অক্টোবর ফিফা মেয়েদের ফুটবলের র্যাঙ্কিং সবশেষ হালনাগাদ করেছে। এবার র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৪০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ জেতার পুরস্কার হিসেবে র্যাঙ্কিংয়ে এই উন্নতি বাংলাদেশের মেয়েদের।
গ্রুপ পর্বের তিন ম্যাচেই বড় ব্যবধানের জয়ে সেমিফাইনালের টিকিট পায় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ ছিল নেপাল। পুরো আসর মাতিয়ে গোল্ডেন বুট জেতেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা। শিরোপা জেতার পথে ৮টি গোল করেন তিনি। আসরের শুরু থেকেই নিজের পায়ের জাদু দেখিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এদিকে পাঁচবারের সাফ চ্যাম্পিয়ন ভারত এবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় র্যাঙ্কিংয়ে পিছিয়েছে তিন ধাপ। ৫৮ থেকে নেমে গেছে ৬১তম স্থানে। সাফের ফাইনালে হারা নেপাল এক ধাপ পিছিয়ে এখন ১০৩তম অবস্থানে।
আমাদের কাগজ//জেডআই






















