খেলাধুলা ২০ মার্চ, ২০২১ ০৩:১১

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

টেস্ট সিরিজ অতীত ভারত ইংল্যান্ড ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচ খেলে ফেলেছে আপাতত দুই দলই দু'টি করে ম্যাচ জিতেছে অর্থাৎ সিরিজের শেষ ম্যাচটি হতে চলেছে নির্ণায়ক এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই

গতকাল শুক্রবার (১৯ মার্চ) নির্বাচক প্রধান চেতন শর্মার নেতৃত্বে বৈঠকে বসেন জাতীয় নির্বাচক কমিটির বাকি সদস্যরা তারপরই বোর্ডের তরফ থেকে সচিব জয় শাহ এক বিবৃতির মাধ্যমে ১৮ জনের দল ঘোষণা করেছেন শেষ টেস্ট টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও নাম নেই দলের তারকা পেসার জাসপ্রীত বুমরাহর বিয়ের জন্যই আপাতত জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না বুমরাহকে

তবে গত বৃহস্পতিবার ৯১৮ মার্চ) টিম ইন্ডিয়ার হয়ে প্রথমবার টি-টোয়েন্টিতে ব্যাট করতে নেমে দুরন্ত পারফর্ম করা সূর্যকুমার যাদবের নাম ১৮ জনের দলে রয়েছে এর পাশাপাশি ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পাণ্ডিয়াকেও দলে নেওয়া হয়েছে নাম রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণারও তবে নাম নেই রবীন্দ্র জাদেজা কিংবা পৃথ্বী শ্বার প্রসঙ্গত, ২৩ মার্চ থেকে পুণেতে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ সূচি অনুযায়ী, তিনটি ম্যাচই আয়োজিত হবে পুণেতে ২৬ মার্চ এবং ২৮ মার্চ বাকি দুটি ওয়ানডে খেলা হবে

এক নজরে দেখে নিন ওয়ানডে সিরিজের দল-

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেট কিপার), কেএল রাহুল (উইকেট কিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মোহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দূল ঠাকুর